ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

১৮ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশে এসেই সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐকমত্যে পৌঁছনোর পাশাপাশি তিনি জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮ হাজার বাংলাদেশিকে নেওয়া হবে।


সংবাদ সাম্মেলনে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে।


সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বৈঠকে রাজনৈতিক, মানবিক, বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির বিষয়ে কথা বলেছি। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।  

ads
ads
ads

Our Facebook Page

↑